1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে বটি দিয়ে মাকে হত্যায় শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে আনোয়ারা বেগম (৫৮) নামে এক নারীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মামুনুর রশিদ ওরফে মামুনের (৪৫) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মামুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত আনোয়ারা বেগম বাজে দুর্গাপুর গ্রামের মৃত আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে শিক্ষক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুনের আগে দু’টি বিয়ে হয়েছিল। উভয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে এ নিয়ে মামুনের বিরোধ ছিল বলে স্থানীয়রা জানান। এর আগেও পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছিল। স্থানীয়দের ভাষ্য, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে থাকতেন না। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে ফেরেন। পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেলে বাড়িতে ফিরে মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন ধারালো বটি দিয়ে মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মামুন ঘটনাস্থল থেকে সরে যান। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মামুন পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park