1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র খুলানা- সাতক্ষীরা- যশোর রোডের সরকারি সংবেদনশীল নিরাপত্তা এলাকা
পুলিশ লাইন্স, সিভিল সার্জন অফিস, সদর হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্হাপনা ও আবাসিক এলাকার মধ্যে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। শহরের যানজট, শব্দদূষণ, যাত্রী ও যানবাহনের চাপের পাশাপাশি টার্মিনালকেন্দ্রিক বিভিন্ন সামাজিক সমস্যার প্রভাব আশপাশের পাড়া-মহল্লায় পড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।
সচেতন অভিভাবক ও এলাকাবাসীর ভাষ্য, একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল সাধারণত বিপুলসংখ্যক মানুষের সমাগম, দূরপাল্লার ও স্থানীয় পরিবহন, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট এবং বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। ফলে আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি কিশোর-তরুণদের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
দেশের বিভিন্ন বাস টার্মিনালকে ঘিরে মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগ প্রায়ই সামনে আসে। তবে সাতক্ষীরা বাস টার্মিনালকে ঘিরে মাদক ব্যবসা বা নির্দিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়া প্রয়োজন—এমনটাই মনে করেন সচেতন নাগরিকরা। এছাড়া সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স ও সরকারি দপ্তরের অফিস থাকায় নিরাপত্তার স্বার্থে বাস টার্মিনালটি সরিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ হয়েছে বলে মনে করেন সচেতন মহল।
স্থানীয় অভিভাবকদের প্রশ্ন, শহরের আবাসিক এলাকার পাশে কেন এমন একটি বড় পরিবহন কেন্দ্র থাকবে, যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা? তাদের মতে, বাস টার্মিনাল যদি শহরের বাইরে বা বাইপাস সড়কের পাশে পরিকল্পিত স্থানে স্থানান্তর করা যায়, তাহলে একদিকে শহরের যানজট কমবে, অন্যদিকে আবাসিক এলাকার পরিবেশও অনেকটা স্বাভাবিক হবে।
এর আগে বাস টার্মিনাল স্থানান্তরের বিষয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। ফলে এবার বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাতক্ষীরা সদরবাসী।
সচেতন পিতা-মাতাদের দাবি, শুধু যানজট নিরসনের জন্য নয়—শহরের আবাসিক পরিবেশ, শিশু-কিশোরদের নিরাপদ বেড়ে ওঠা এবং একটি পরিকল্পিত সাতক্ষীরা শহর গড়ে তুলতেও কেন্দ্রীয় বাস টার্মিনাল আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন।
তাদের প্রত্যাশা, জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে বিষয়টি বিবেচনা করে শহরের বাইরে উপযুক্ত স্থানে আধুনিক ও পরিকল্পিত বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেবেন।
সাতক্ষীরা সদরবাসীর এখন একটাই দাবি—
আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সরিয়ে পরিকল্পিত স্থানে নেওয়া হোক, নিরাপদ হোক শহর ও আগামী প্রজন্ম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park