1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে ৩ একর ৬৩ শতাংশ জমি জবরদখলের চেষ্টা ও হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

​গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ক্রয়সূত্রে মালিকানাধীন জমি অবৈধভাবে জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী ও ব্যবসায়ী হাজী মো. শহিদুল্লাহ (৬০) শ্রীপুর মডেল থানায় বিবাদী হয়ে আমীর আলী (৬০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী হাজী মো. শহিদুল্লাহ (পিতা- মৃত তমিজ উদ্দিন, সাং- ৪১ শান্তি নগর, ঢাকা) শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ১৪৪২৩ নং মহাল অধীন ৪ নং ধনুয়া মৌজাস্থ মোট ৩ একর ৬৩ শতাংশ জমির সাব-কবলা দলিল সূত্রে (দালিল নং: ১০৭৬২, ২৯/১২/২০১১; ২১২৬৫, ১৮/০৮/২০১১ এবং ১৩৫৩০, ২৩/০৮/২০১৫) বৈধ মালিক ও দখলকার হয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

​মৌজা: ০৪ নং ধনুয়া ​সি.এস ও এস.এ খতিয়ান নং: ৩০৭, ৩২৭, ৩২৯, ৮৪৩ ​আর.এস খতিয়ান নং: ১০৩১, ৮৭১, ৮৭০, ৮২৬ ​সি.এস ও এস.এ দাগ নং: ১৪০৫, ২০৯, ২২০
​আর.এস দাগ নং: ৩৭১২, ৩০৮৩, ৩০৮১, ৩১০৬ ​জমির মোট পরিমাণ: ৩ একর ৬৩ শতাংশ।

অভিযোগে ভুক্তভোগী জানান, তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করার সুযোগে বিবাদী আমীর আলী (পিতা- অজ্ঞাত, সাং- নগর হাওলা/নাসির গ্লাস ফ্যাক্টরির উত্তর পাশে, শ্রীপুর) ও তার সহযোগীরা অবৈধ আর্থিক লাভে লালসায় জমিটি জবরদখলের ষড়যন্ত্র শুরু করে।

সর্বশেষ গত ১৪/০৮/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় হাজী মো. শহিদুল্লাহ কয়েকজন লোক নিয়ে জমিতে কাজ করতে গেলে বিবাদীরা দলবল নিয়ে এসে কাজে বাধা প্রদান করে। প্রতিবাদ করলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, খুন-জখমের হুমকি দেয় এবং লাঠিসোটা নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। এ সময় উপস্থিত লোকজন ও সহযোগীদের সহায়তায় তিনি কোনোমতে প্রাণ রক্ষা করে চলে আসেন।
​ভুক্তভোগী আরও অভিযোগ করেন, বিবাদীরা জমিতে পুনরায় গেলে প্রাণনাশের ক্ষতিসাধনসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। বর্তমানে জমিতে ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে আইনের আশ্রয় নিতে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

​এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমিতে নিজের বৈধ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। শ্রীপুর মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park