1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারীর বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারীসহ একই পরিবারের অন্তত পাঁচজন আহত হয়েছেন। হামলার সময় ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে লাকি বেগম ও রহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বেলায়েত হোসেনের সঙ্গে শাহজাহান শিকারী, নূর মোহাম্মদসহ কয়েকজনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার বেলায়েত হোসেনের ভাই দেলোয়ার হোসেনকে মারধর করা হয় এবং পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

বেলায়েত হোসেন বলেন, “মঙ্গলবার আমার ভাই দেলোয়ারকে মারধর করে মামলা দিয়ে বাড়িছাড়া করা হয়। এর কয়েক দিন পর শুক্রবার সকালে শাহজাহান শিকারীর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়।”

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির বিভিন্ন কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন এবং পরিবারের সদস্যদের মারধর করেন। এতে নারীসহ পরিবারের পাঁচজন আহত হন।

আহত আমির হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছেন। পরে কাঠ ও স্টিলের আলমারি ভেঙে বিভিন্ন কক্ষ থেকে আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে।

আমির হোসেন আরও অভিযোগ করেন, হামলার পর অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন। তাঁরা আবারও হামলা ও হত্যার হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা শাহজাহান শিকারী। তিনি বলেন, “আমি এ হামলার সঙ্গে জড়িত নই।” আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, পূর্ববিরোধকে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park