1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মব সৃষ্টি করে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুরে ট্রিপল মার্ডার, স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করা ও সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখলসহ নানান অপকর্মে জড়িত, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ও প্রশ্রয় দেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা ছাত্র-জনতা।

২৯ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি করেন তারা। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

মুরাদনগরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষজন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। এসময় তারা এক-দুই-তিন-চার, আসিফ তুই গদি ছাড়। হাসিনা গেছে যেই পথে, আসিফ যাবে সেই পথে। বাপে ছেলে মিল্যা, মুরাদনগর খাইছে গিল্যা, এসব স্লোগানে স্লোগানে আসিফের পদত্যাগ দাবি করেন উপস্থিত ছাত্রজনতা।

মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান। সদস্য সচিব সুমন মাষ্টার। মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল দেবনাথ।

বৈষম্য বিরোধী ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, এই মুরাদনগরে এখনো ইউসুফ আব্দুল্লাহ হারুনের ভূত ভর করে আছে উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্র ছায়ায়। আসিফ মাহমুদের বাবা আওয়ামিলীগের সাথে আতাত করে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম করছে, জেলে দিচ্ছে। গতকাল রাতে আমাদের প্রিয় নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার আস্থাভাজন কর্মী শাহ আলমকে গুম করার চেষ্টা করছে এই আসিফ মাহমুদ। সংবাদ প্রকাশের জেরে অবশেষে তাকে একটি হত্যা মামলায় মিথ্যা আসামি বানিয়ে আটক দেখিয়েছে। আসিফ মাহমুদ সজিব ভুইয়া, আপনি যদি এই ফ্যাসিবাদি খেলা বন্ধ না করেন, তাহলে আপনাকে এই বাংলার জনগন ছাড় দিবে না।

উপজেলা ছাত্রদলের সভাপতি খায়রুল আহসান বলেন, উপদেষ্টার বাবা একজন সামান্য স্কুল শিক্ষক হয়ে তিনি কিভাবে এত দামি গাড়িতে চলাফেরা করেন? ওনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী আমরা তা জানতে চাই। আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়িতে ট্রিপল মার্ডারের ঘটনায় আসিফ মাহমুদের বাবা জড়িত আছেন। সেই মামলার এক নাম্বার আসামি আওয়ামিলীগের ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লাহর সাথে তাঁর গোপন মিটিংয়ের ভিডিও আছে। তিনি মন্ত্রনালয়ের প্রভাব খাটিয়ে মুরাদনগরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, হিন্দুদের পুকুর দখলসহ নানা অপকর্ম করে যাচ্ছে। আমরা ছাত্রজনতা কি বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান করেছি এসব অপকর্ম সহ্য করার জন্য.??

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল দেবনাথ বলেন, গত ৫ ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের তিনটি পূজা মন্ডুপে হামলা হয়েছে। ধর্ষনের মত জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে। তারপরেও এই আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ইশারায় আমরা সঠিক বিচার পাই নাই। আর যদি কোন রকম অন্যায় আমাদের উপর করা হয়, আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। গীতা রাণী রায় নামের একজন হিন্দু শিক্ষিকাকে পাশবিক নির্যাতন করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এসবের নেতৃত্বে ছিল আসিফ মাহমুদের বাবা।

এই শান্ত মুরাদনগরকে আসিফ মাহমুদের বাবা, চাচাতো ভাই ওবায়দুল্লাহ আওয়ামি কর্মীদের নিয়ে অরাজকতা সৃষ্টি করে অশান্ত করে রেখেছে। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ আলমকে কালো গাড়ি দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে। এসব কিসের আলামত.? আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি, আপনি আপনার উপদেষ্টা আসিফ মাহমুদকে এসব থেকে বিরত রাখুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park