1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোর পালবাড়িতে ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেষ্টুরেন্টের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১২২ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোডে পালবাড়ীতে সম্পূর্ণ নান্দনিক রূপ ও আধুনিক আবহ নিয়ে যাত্রা শুরু করলো অভিজাত খাবারের প্রতিষ্ঠান “ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট”। শুক্রবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেষ্টুরেন্টের প্রোপ্রাইটর জিল্লুর রহমানের পিতা ইসমাঈল হোসেন ও মাতা সামনুর নাহার ফিতা কেটে এই নতুন হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পার্টনার মোহাম্মদ ইকলাস মুনাফ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, যশোরবাসীর জন্য রুচিসম্মত, স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারে নিশ্চয়তা নিয়ে তারা এই যাত্রা শুরু করেছেন। অত্যন্ত মনোরম পরিবেশে এখানে গ্রাহকদের জন্য নানাবিধ সুস্বাদু খাবারের আইটেম পাওয়া যাবে। মানসম্মত সেবা ও আতিথেয়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুতই যশোরবাসীর মন জয় করতে পারবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানের শেষ অংশে প্রতিষ্ঠানের সমৃদ্ধি, উত্তরোত্তর সাফল্য এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উদ্বোধনী এই নবযাত্রায় ক্যাফে জান্নাত কর্তৃপক্ষ সকলের উপস্থিতি, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park