1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরের তরুণ সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছাকিন হোসেন (২৭) দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি শেখহাটি তরফ নওপাড়া এলাকার রমজান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যার মধ্যে ছিলেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।তরুণ এই সংবাদকর্মীর অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park