1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ঝিকরগাছা উপজেলার বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে ঝিকরগাছা উপজেলার বাউশা গ্রামের একটি বাগান থেকে শাখাওয়াত হোসেন (৬০)-নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে স্থানীয়রা বাগানের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাখাওয়াত হোসেন বাউশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে এলাকাবাসীর দাবি।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বুধবার সকালেও শাখাওয়াত স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। তার বয়স ৬০ বছরের বেশি। এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। তারাও প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park