1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কুমিল্লার মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত শ্যামল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০২ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনায় ৮ বছর বয়সী শিশু তানহাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ইব্রাহিম খলিল ওরফে শ্যামল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। অভিযুক্ত ইব্রাহিম খলিল শারীরিক প্রতিবন্ধী, সে গোবিন্দপুর ইউনিয়নের ব্রাক্ষণচর এলাকার বাসিন্দা।
​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ইব্রাহিম খলিল পেশায় একজন গৃহশিক্ষক এবং তার মেয়ে ভুক্তভোগী শিশু তানহার সহপাঠী।
​গত ৮ জুলাই বিকেলে ভুক্তভোগী শিশুটি সহপাঠী তামিমের সাথে ইব্রাহিম খলিলের বাড়িতে প্রাইভেট পড়তে যায়।
ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় ইব্রাহিম খলিল কৌশলে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে কুপ্রস্তাব দেয় এবং শারীরিক নির্যাতনের চেষ্টা চালায়। শিশুটি দ্রুত কক্ষ থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে ফিরে তার পরিবারকে বিষয়টি জানায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর বাবা মোঃ ইউনুস এ ঘটনায় তিনি অভিযুক্ত শ্যামলের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

​এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯ (৪) (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ ৯ জুলাই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park