1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এর উদ্যোগে গ্রাহক সেবা মানোন্নয়ন সংক্রান্ত সার্ভিস উন্নয়ন মতবিনিময় সভা এবং অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালের কনসালটেন্ট সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এর প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার পরিদর্শক মো. নূরুল ইসলাম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম, হিসাব বিভাগের ইনচার্জ শেখ শরিফুল আউয়ালসহ বিভিন্ন বিভাগের ইনচার্জ এবং হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।মতবিনিময় সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং রোগীদের সেবার মান আরও সহজ ও গতিশীল করতে চিকিৎসক, নার্স ও স্টাফদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে হাসপাতাল চত্বরে সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের সার্বিক সহযোগিতায় একটি ব্যবহারিক অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ায় হাসপাতালের কর্মকর্তা, নার্স ও নিরাপত্তা কর্মীদের অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা, অগ্নি নির্বাপণ যন্ত্রের (Fire Extinguisher) সঠিক ব্যবহার এবং রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হাসপাতালের রোগী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আকস্মিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে কর্মীদের সচেতন করতেই এই ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park