1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই থেকে সারা দেশের প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে মিলিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ অন্যান্যরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, শাখা ডাকঘরের কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করলেও তাদের মাসিক বেতন ৪ হাজার ৪৬০ টাকায় সীমাবদ্ধ রয়েছে, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় তাদের জীবিকা নির্বাহে চরম সংকট তৈরি হয়েছে।

এর আগে দাবি আদায়ের লক্ষ্যে কলম ধর্মঘট পালন করা হলেও তা থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে মাঠে নেমেছেন।

দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি এবং এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।

কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে দেশের ৮ হাজার ৫০০ শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে, যা ডাকসেবায় ব্যাপক প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park