
আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর কোটচাঁদপুরঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষনা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে। সেই ঘোষণার অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কের পাশে তাল সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দাীপা রানী সরকার| (১৩ জুন) শনিবার দুপুরে আমেরিকার জনগণের সহায়তাই তৈরী উপজেলা কুশনা ইউনিয়নের আমেরিকান সড়কের পাশে তালের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
এ সময় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, এনসিপি নেতা হৃদয় আহসান প্রমুখ|
বৃক্ষরোপন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধন করেন কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলা।
তিনি জানান যশোর সামাজিক বন বিভাগের অধীন কোটচাঁদপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্রে চলতি ২০২৫-২৬ আর্থিক বছরে প্রায় ১ ল চারা রোপনের জন্য চারা প্রস্তুত করা হয়েছে যা আজ থেকে রোপন শুরু করা হলো| তিনি আরো জানান ঝিনাইদহ জেলায় কোন সংরতি বনভূমি না থাকার কারণে বৃক্ষরোপন কর্মসূচী প্রাধান্য পাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, সড়ক ও জনপথের রাস্তা, জেলা পরিষদের সড়ক, সরকারী খাসজমি ও ইউনিয়ন কাউন্সিল এর সড়ক গুলো| পবিবেশের সুরক্ষায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট রাস্তাগুলিতে বৃক্ষরোপনের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির শশানের মত খালি জায়গায় বৃক্ষরোপনের জন্য নিদের্শনা প্রদান করেছেন| উপজেলায় ১ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নার্সারিতে বিভিন্ন ধরনের বনজ ফলজ ঔষধি ও তালের চারা উত্তোলন ও পরিচর্যার কাজ চলমান আছে| কর্মসূচি সফল ভাবে বাস্তাবায়নের জন্য তিনি স্থানীয় প্রশাসন ভুমি মালিক, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও দলীয় নেত্ববৃন্দের সহযোগীতা তিনি কামনা করেন।
সে সময় দলিও নেতা কর্মী, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রোণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।