1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরের শ্রীপুরে মসলায় ক্ষতিকর রঙ মেশানোর মহোৎসব: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত

​মোঃ ফরহাদঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন সাইদুল খন্দকার এন্টারপ্রাইজ নামে একটি দোকানে মসলা ভাঙানোর কারখানায় হরদম চলছে ভেজাল ও ক্ষতিকর রঙ মেশানোর মহোৎসব। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় মসলাজাতীয় পণ্য হলুদ ও মরিচের গুঁড়োয় মেশানো হচ্ছে বিষাক্ত কৃত্রিম রঙ। এতে করে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।
​কারখানায় যা ঘটছে
​সরেজমিনে মাওনা চৌরাস্তা কাঁচাবাজার ও আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ওই কারখানায় গিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শুকনা মরিচ এবং হলুদ ভাঙানোর কাজ চলছে। সেখানে আশরাফুল নামের এক ব্যক্তি সরাসরি এই ভেজাল প্রক্রিয়ার সাথে জড়িত। অধিক মুনাফা লাভের আশায় এবং মসলার রঙ আকর্ষণীয় করতে হলুদের সাথে অতিরিক্ত হলুদ রঙ এবং মরিচের সাথে লাল টকটকে মরিচ রঙ (কৃত্রিম ও ক্ষতিকর কেমিক্যাল রঙ) মিশিয়ে তা মেশিনে ভাঙানো হচ্ছে।
​অনুসন্ধানে দেখা গেছে, নিম্নমানের পচা ও নষ্ট মরিচ ক্রেতাদের চোখে ভালো দেখানোর জন্যই মূলত এই রঙের কারসাজি করা হচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে যে, অত্যন্ত নিম্নমানের, বিবর্ণ ও নষ্ট হয়ে যাওয়া মরিচ স্তূপ করে রাখা হয়েছে, যা স্বাভাবিকভাবে রান্নার অযোগ্য। এই বিবর্ণ ও পচা মরিচগুলোকেই কৃত্রিম রঙের জাদুতে চকচকে লাল মরিচের গুঁড়ো বানিয়ে বাজারে ছাড়া হচ্ছে।
​জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে

​মাওনা চৌরাস্তার সাধারণ ক্রেতা ও সচেতন মহল এই অসাধু ব্যবসার তীব্র নিন্দা জানিয়েছেন। আশরাফুলসহ এই চক্রের সাথে জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তারা স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park