1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামিদ বিশ্বাস (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১২:৩০ মিনিটের দিকে যশোর জেনারেল হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।নিহত হামিদ বিশ্বাস যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আকবার বিশ্বাসের ছেলে।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) রাত ৯:০০টার দিকে পাঁচবাড়িয়া স্কুল মাঠে হামিদ বিশ্বাসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন শুকুর নামের এক ভ্যানচালক। পরে তিনি তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করার জন্য মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park