1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

পিরুজালী, ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর ঈদ পুনর্মিলনী, ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১২৮ বার পঠিত

সওকত হোসাইন,স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সদর উপজেলা, পিরুজালী, ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত: ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, বিকাল ৩টায় পিরুজালী উচ্চ বিদ্যালয়ের ক্যামপাসে। পিরুজালী, ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর সভাপতি, ফেরদৌস আরা পূর্ণিমা’র
সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, মো. জসিম উদ্দিন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর উপজেলার সহ-সেক্রেটারি, পিরুজালী ইউনিয়ন জামায়াতের সংগ্রামী আমির ও পিরুজালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, মোঃ কামরুজ্জামান মন্ডল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের এনাটমি ও হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক, ড. আব্দুল্লাহ আল ফারুক।(পিএইচডি, কাগোশিমা বিশ্ববিদ্যালয়, জাপান)।
ঢাকা, হেডকোয়ার্টার্স, পুলিশ ম্যানেজমেন্ট-১, এর পারসোনাল অতিরিক্ত ডিআইজি, রায়হান উদ্দিন খান। ময়মনসিংহ জেলার জেলা ও দায়রা জজ আদালতের ,সিভিল জজ, রুইমুল ইসলাম। সবশেষে অতিথিবৃন্দদের হাত থেকে বার্ষিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা পুরস্কার তুলে নেয়।
পরিশেষে বিশেষ আকর্ষণ হিসেবে প্রতীতী ফুটবল ম্যাচ
অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন এর সাবেক সদস্যবৃন্দ “নীল দলের” পক্ষে এবং “লাল দলের” পক্ষে খেলেন ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন এর বর্তমান সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পাদিত হওয়ায় সভাপতি, ফেরদৌস আরা পূর্ণিমা সকল অতিথিবৃন্দ ও উপস্থিত সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park