
গাজীপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আক্তারুল আলম মাস্টার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সমাজের অবহেলিত ও গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
আক্তারুল আলম মাস্টার শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র এই উৎসব আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করুক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা—ঈদ মোবারক।”
তিনি শুভেচ্ছা বার্তার শেষাংশে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন।