1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারের ‘নিরাপদ হোটেল’ যেনো এক প্রকাশ্য স্বাস্থ্যঝুঁকির নাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৮২ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্র নিউমার্কেট পান বাজার গলিতে অবস্থিত এক খাবারের দোকানের নাম “নিরাপদ হোটেল”। নামটা শুনলে মনে হয় এখানে খেলে বুঝি স্বাস্থ্য একদম নিরাপদ থাকবে, কিন্তু বাস্তবে এর চিত্র সম্পূর্ণ উল্টো। এটি আসলে একটা ‘নিরাপত্তা হীনতার’ কারখানা। দীর্ঘদিন ধরে এই হোটেলে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মানুষের মুখে বিষ তুলে দেওয়া হচ্ছে, অথচ দেখার যেনো কেউ নেই। শুক্রবার (২২মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, হোটেলের সামনের কড়াইয়ে থাকা তেল চটচটে, কুচকুচে কালো আর দুর্গন্ধযুক্ত। এই একই পোড়া তেল দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ব্যবহার করে ভাজা হচ্ছে শিঙারা, সমুচা আর পুরি। চিকিৎসকদের মতে, এই পোড়া তেল মানবদেহের জন্য স্লো-পয়জন বা ধীরগতির বিষ। শুধু তাই নয়, এই ভাজাপোড়ার সাথে যে সস খেতে দেওয়া হচ্ছে, তা কোনো টমেটো দিয়ে তৈরি নয়। সস্তা কেমিক্যাল, কাপড়ের রঙ আর ঘনচিনি মিশিয়ে তৈরি এই সস মানুষের লিভার ও কিডনি ধ্বংসের জন্য যথেষ্ট। সবচেয়ে বড় জালিয়াতি চলছে দই নিয়ে। দেশের আইন অনুযায়ী যেকোনো দুগ্ধজাত পণ্য তৈরি করতে বিএসটিআইয়ের অনুমোদন ও নিয়মিত ল্যাব টেস্ট বাধ্যতামূলক। কিন্তু এই হোটেল কর্তৃপক্ষ কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্যাঁতসেঁতে ও নোংরা স্থানে, যেখানে মাছি ভনভন করছে সেখানে বছরের পর বছর ধরে দই বানিয়ে চড়া মূল্যে বিক্রি করছে। এই হোটেলের খাবার খেয়ে প্রতিনিয়ত মানুষ অসুস্থ হচ্ছে। স্থানীয় ভুক্তভোগী ক্রেতারা জানান, এই হোটেলের খাবার খেলেই পেটে গ্যাস হয়, বমি বমি ভাব হয়। বাচ্চারা এদের কেমিক্যাল সস আর শিঙারা খেয়ে ডায়রিয়া ও ফুড পয়জনিংয়ে ভুগছে। এরা নামের পাশে ‘নিরাপদ’ লিখে মূলত সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে এবং মানুষের পকেট কাটার পাশাপাশি জীবন নিয়েও ছিনিমিনি খেলছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় পান বাজার গলির প্রথম সারিতেই এই হোটেলটি অবস্থিত হলেও অজ্ঞাত কারণে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় এই অসাধু চক্র পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে এই তথাকথিত “নিরাপদ হোটেল” সিলগালা করে মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দেবিদ্বারের সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park