1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

জীবন রক্ষায় সাঁতার কার্যক্রমে প্রতিবন্ধী শিশুদের যুক্ত করার কৌশল নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি-CIPRB)-এর উদ্যোগে সুইমসেফ(SwimSafe): জীবনের জন্য সাঁতার কার্যক্রমে প্রতিবন্ধী শিশুদের একীভূত করার উপযোগী পন্থা নির্ধারণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ও ১৭ মে ২০২৬-এ কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত কর্মশালায় সিআইপিআরবি’র প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, নিরাপদে ভাসা (Nirapode Bhasa) ও সিসেইফ (SeaSafe) প্রকল্পের কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (RNLI), ইউকে-এর প্রতিনিধিবৃন্দ।

কর্মশালায় শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে ‍সিআইপিআরবি’র আবিষ্কৃত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সুইমসেফ মডেলে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য কার্যকর প্রক্রিয়া, কৌশল ও বাস্তবসম্মত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজ করা হয়। বিশেষভাবে, সাঁতার শেখার কার্যক্রমে কীভাবে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ আরও সহজ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করেন।

কর্মশালার দ্বিতীয় দিনে কক্সবাজার জেলার জেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পানির বিপদ থেকে নিরাপদ থাকার বার্তা পৌঁছে দিতে শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

চলতি বছর সিআইপিআরবি’র নিরাপদে ভাসা ও সিসেইফ প্রকল্পের আওতায় শিশুদের সাঁতার শেখানোর কাজে প্রতিবন্ধী শিশুদের একীভূত করতে প্রয়োজনীয় উপকরণ উন্নয়ন, প্রতিবন্ধিতা স্ক্রিনিং এবং স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে নিশ্চিত করেন কর্মশালার প্রধান সমন্বয়ক- ডা: আমিনুর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর, সিআইপিআরবি।

কর্মশালায় অংশগ্রহণকারী সিআইপিআরবি’র মানবসম্পদ ও প্রশাসন পরিচালক (Director- Human Resources & Administration) কর্ণেল ইমরান উল্লাহ সরকার (অবঃ) এই মর্মে আশাবাদ ব‍্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রমে সকল শিশুর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে এবং পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।l

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park