1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ছাত্রাবাস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি মেস থেকে ইব্রাহিম খলিল রিপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ে অবস্থিত ‘স্বপ্ন বিলাস’ নামের একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খলিল রিপনের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ বছর আগে তিনি চট্টগ্রামের স্থায়ী বাসা ছেড়ে যশোরে চলে আসেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যশোরে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন বলে পরিচয় দিতেন তিনি। গত এক বছর ধরে কদমতলা মোড়ের ‘স্বপ্ন বিলাস’ মেসে একটি সিঙ্গেল রুম ভাড়া নিয়ে বসবাস করছিলেন।পুলিশ ও স্থানীয়দের ধারণা, শারীরিক অসুস্থতার কারণে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জানালা খুলে মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park