1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে বৃদ্ধের বাড়িতে পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধ ও তার পরিবারকে পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ এবং বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নজরুল ইসলাম বাদল বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মৃধার ছেলে নজরুল ইসলামের সাথে একই গ্রামের আবু হাসনাত আয়ান নামের এক যুবকের দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ০৭ মে ঝড়ে বিবাদীর জমিতে থাকা আকাশমণি গাছ নজরুল ইসলামের বসতঘরের ওপর হেলে পড়লে বিপত্তির সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত ঘর রক্ষা করতে নজরুল ইসলাম ডালপালা কাটতে গেলে অভিযুক্ত আয়ান বাধা দেয় এবং মারধর করতে উদ্যত হয়।
​ভুক্তভোগীর দাবি, গত ০৯ মে দুপুরে আয়ান মোটরসাইকেলযোগে এসে নজরুল ইসলামকে জনসম্মুখে বুকে গুলি করে হত্যার হুমকি দেয়। একই দিন রাত ৮:৩০ মিনিটের দিকে অভিযুক্ত আয়ান তার সহযোগী ১০/১২ জন অজ্ঞাতনামা লোক নিয়ে ৭/৮টি মোটরসাইকেলে করে নজরুল ইসলামের বাড়ির গেটে হামলা চালায়। এসময় বিবাদী আয়ান হাতে কালো রঙের পিস্তল উঁচিয়ে নজরুল ইসলাম ও তার স্ত্রীকে ঘর থেকে বের হওয়ার জন্য চিৎকার করতে থাকে এবং নৃশংসভাবে খুনের হুমকি দেয়। ঘটনার সময় বাড়ির লোকজন ভয়ে আত্মগোপন করায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।
​ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, “বিবাদী অত্যন্ত দুর্ধর্ষ ও সন্ত্রাসী প্রকৃতির। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আইনের কাছে জানমালের নিরাপত্তা চাচ্ছি।”
​এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park