1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে শার্শা উপজেলায় কভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুইজন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোরে শার্শা উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ হারিয়েছেন।সোমবার সকালে সাড়ে ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল বাজারের কাছে কেবি ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে যশোরে নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানিয়েছেন।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- শার্শার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন ৩৫ ও আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (তুজাম)৪৫।
ওসি গোপাল কর্মকার বলেন,শাহিন হোসেন নিজের ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল নিহত হন।দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারী কভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।তিনি বলেন, কভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park