1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বন ও পরিবেশ রক্ষা আন্দোলন আত্মপ্রকাশ- বন-প্রকৃতি রক্ষায় নতুন নাগরিক প্ল্যাটফর্মের যাত্রা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

সওকত হোসাইনঃ পরিবেশ সংকট মোকাবিলায় সচেতন নাগরিক, তরুণ ও পরিবেশ কর্মীদের সমন্বয়ে ঘোষণাপত্র প্রকাশ বাংলাদেশের বন, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার লক্ষ্যে নতুন নাগরিক উদ্যোগ বন ও পরিবেশ রক্ষা আন্দোলন আত্মপ্রকাশ করেছে। শুক্রবার ৮ মে প্রকাশিত ঘোষণাপত্রে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এটি শুধু একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা নয়; বরং পরিবেশ রক্ষায় একটি সামাজিক জাগরণ ও দায়বদ্ধতার ঘোষণা। ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশসহ বিশ্ব বর্তমানে গভীর পরিবেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বন উজাড়, জীববৈচিত্র ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং মাটি, পানি ও বায়ুদূষণ প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। সুন্দরবন, পাহাড়ি বনাঞ্চল, হাওর ও উপকূলীয় বনভূমিসহ দেশের প্রাকৃতিক সম্পদ আজ হুমকির মুখে। এ অবস্থায় সচেতন নাগরিক, পরিবেশকর্মী, গবেষক, কৃষক, ছাত্র-যুবসমাজ ও প্রকৃতিপ্রেমী মানুষের সমন্বয়ে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন আত্মপ্রকাশ করেছে বলে জানানো হয় সংগঠনটির ঘোষণাপত্রে বলা হয়, বন ও প্রাকৃতিক পরিবেশ কোনো ব্যক্তি বা রাষ্ট্রের একক সম্পত্তি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের আমানত। তাই পরিবেশ সংরক্ষণকে নৈতিক, সামাজিক ও আইনি দায়িত্ব হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— দেশের বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর আন্দোলন গড়ে তোলা, সংরক্ষিত বনাঞ্চলের অবৈধ দখল ও ধ্বংস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা এবং বৃক্ষরোপণ ও জলাভূমি পুনরুদ্ধারে জনসম্পৃক্ত কর্মসূচি পরিচালনা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা বিস্তার, পরিবেশবান্ধব কৃষি ও শিল্পনীতি প্রণয়নে উৎসাহ প্রদান, নদী ও জলাশয় দূষণরোধে গণআন্দোলন এবং আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর বনাধিকার সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park