1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ক্যান্টনমেন্ট থানায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গাজীপুর থেকে মূল আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

‎মোঃ দোলন ঢালীঃ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় প্রধান আসামি উজ্জল মিয়াকে (৫৫) গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তানজিদা জিন্নাত (২৮) ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা এলাকার একটি ভবনে বসবাস করেন। আসামি উজ্জল মিয়া ভুক্তভোগীর বড় ননদের স্বামী এবং গাজীপুরের একজন সুতা ব্যবসায়ী। ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিনের প্রবাসী এবং আসামীর সাথে তাদের ব্যবসায়িক ও জমি সংক্রান্ত লেনদেন ছিল।
‎অভিযোগে বলা হয়েছে, জমি সংক্রান্ত পাওনা ৭৩ লক্ষ টাকার একটি আমমোক্তারনামা দলিল ও চেকের সূত্র ধরে আসামি ভুক্তভোগীকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এক পর্যায়ে আসামীর চাপে ও প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগী একটি কাবিননামায় স্বাক্ষর করতে বাধ্য হন। পরবর্তীতে সেই কাবিননামার দোহাই দিয়ে এবং বিভিন্ন ব্ল্যাকমেইল করে আসামী গত কয়েক বছর ধরে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন।

‎এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮/০৪/২০২৬ তারিখ বিকাল ৪টার দিকে ভুক্তভোগীর স্বামীর অনুপস্থিতিতে আসামী তার বাসায় ঢুকে তাকে পুনরায় ধর্ষণ করেন। আসামীর ক্রমাগত অত্যাচার সহ্য করতে না পেরে ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানান এবং পরিবারের সাথে আলোচনা করে গত ০৬/০৫/২০২৬ তারিখে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

‎মামলা দায়েরের পর ক্যান্টনমেন্ট থানা পুলিশ তৎপরতা শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে আজ দুপুরে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়।
‎ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানানো হয়েছে, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park