1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চাটখিলে আত্মীয়ের বাড়িতে গিয়ে সন্ত্রাসী হামলায় নারীসহ ৩ জন আহত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

হাছান অহমাদ,চাটখিল সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌরসভার দশানী টবগা দুলা মিয়া পন্ডিত বাড়ির কবির হোসেন এর স্ত্রী শাহনাজ আক্তার মুন্নী (৪০) তার স্বামী কবির হোসেন (৪৫) ছেলে শ্রাবন (২২) সহ তাদের আত্মীয় বাইশসিন্দুর বিল্লাল হোসেন এর নতুন বাড়িতে যায়। সেখানে পূর্ব শত্রæতার জের ধরে তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের কে আহত করে এবং আটআনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে শাহনাজ আক্তার মুন্নী বাদী হয়ে ৫ জনকে আসামী করে গত মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, শাহনাজ আক্তার মুন্নী গত সোমবার বিকেলে তার স্বামী সন্তানসহ তার ননদের বাইশিসিন্দুরের বাড়িতে যায়। সেখানে পূর্ব শত্রæতার জের ধরে মোঃ হান্নান (৪২) আলেয়া বেগম (৩৮) কুলসুম বেগম (৬৫) আলতাফ হোসেন দুলাল (৭০) ও মোঃ রুবেল (৩০) তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। এ সময় হামলাকারীরা শাহনাজ আক্তার মুন্নীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অন্যদিকে মুন্নীর এক আত্মীয় জানান, মুন্নীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানার এস আই গুপি নার্থ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park