1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যাদের অধিকাংশেরই জামানত হারানোর ভয় রয়েছে তারাই নির্বাচনকে বিলম্বিত করতে চায় -আবু হাসান টিপু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, নির্বাচনে যে সকল রাজনৈতিক দলের অধিকাংশেরই জামানত হারানোর ভয় রয়েছে তারাই বিচার আর সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। ওনারা বলেন সর্বাগ্রে বিচার ও সংস্কার করতে হবে অতপর নির্বাচন। সংস্কার একটি চলমান পক্রিয়া, এর শুরু আছে কিন্তু শেষ নেই। তিনি বলেন কোন এক পক্ষ চাইলেইতো আর বিচার দুই চার ছয় মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। বিশেষ করে গণ হত্যার মতো স্পর্শ কাতর মামলা এবং যেসব মামলা গুলো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারাধীন। কে না জানে, তড়িঘড়ি করে এসব মামলাগুলোর বিচার কার্য শেষ করলে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই মামলার রায়গুলো প্রশ্ন বিদ্ধ হবে।

জুলাই শহীদ দিবসে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য প্রদান পরবর্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবু হাসান টিপু আরও বলেন, নির্বাচনের পূর্বেই বিচার আর সংস্কারের কাজ জনগনের সামনে দৃশ্যমান করতে হবে। ছাত্র শ্রািমক জনতার অভ্যুত্থানের খুনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, পুলিশ ও স্থানীয় কেডার মাস্তানসহ সকল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর সরকার ঘোষিত সময়ের মধ্যেই জনগণের নির্বাচনে অংশ গ্রহন করার অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে।

সভাপতির বক্তব্য কালে শ্রমিকনেতা মাহমুদ হোসেন বলেন, বছর ঘুরতে না ঘুরতেই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি নতুন করে গোপালগঞ্জে মাথাচাড়া দিয়ে উঠেছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতা জীবন দিলো, রক্ত দিলো সেই জুলাই মাসেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ জুলাই আগষ্ট গণ-অভ্যুত্থানের সামনের সারির নেতৃবৃন্দের উপর এই হামলা আক্রমণ সংগঠিত করলো। এটা পরাজিত ফ্যাসিবাদীদের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ।

আজ ১৬ জুলাই বুধবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিকনেতা সহিদুল আলম নাননু, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, সুমন হাওলাদার প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park