1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

​গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক জমি দখল ও আপন ভাতিজাসহ একটি প্রভাবশালী চক্রের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাজী ফিরোজ আহমেদ (৫৮) নামে এক ভুক্তভোগী। শনিবার (২ মে) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এই অভিযোগ জানান।

ভুক্তভোগী হাজী ফিরোজ আহমেদ শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত সাহাজ উদ্দিনের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি জানান, তার আপন বড় ভাই মৃত মানিক মিয়ার ছেলে মো. মোস্তাফিজুর রহমান মিলন পৈত্রিক সূত্রে পাওয়া জমি ছাড়াও হাজী ফিরোজ আহমেদের ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টা করছে।
​তিনি অভিযোগ করেন, ১৯৮৬ সালে ৩১০নং দলিলের মাধ্যমে এবং ১৯৯৩ সালে অন্য এক দাগে পৈত্রিক জমি বিনিময় সূত্রে তিনি মালিক হন। কিন্তু তার ভাতিজা মিলন ও তার সহযোগীরা ভুয়া দলিল তৈরি করে তাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিবাদী পক্ষ কোনো সিদ্ধান্তই মানছে না।
সংবাদ সম্মেলনে হাজী ফিরোজ আহমেদ আরও বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে মিলন আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে জয়দেবপুর ও শ্রীপুর থানায় একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে। দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালত অনেকগুলো মামলা খারিজ করে দিয়েছেন। তবুও নতুন নতুন হয়রানিমূলক মামলার ভয় দেখিয়ে আমাকে ও আমার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও দাবি করেন, বিবাদী মোস্তাফিজুর রহমান মিলন এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত। সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়া তার পেশা। তার অত্যাচার থেকে বাঁচতে এবং নিজের পৈত্রিক জমি ফিরে পেতে তিনি স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাজী ফিরোজ আহমেদের পরিবারের সদস্যরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park