1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে শ্রমিক নেতা শরিফুল ইসলামের নামে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

​গাজীপুর প্রতিনিধিঃ ​গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম (৩৭), পিতা- আবুল হোসেন, শ্রীপুর উপজেলার মাওনা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন যে, বেশ কিছুদিন যাবৎ অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ‘পারফেক্ট পুরুষ’ এবং ‘Beautiful Bhaluka’ নামক দুটি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়ে আসছে।
​অভিযোগে বলা হয়েছে, দুর্বৃত্তরা তার ছবি এবং ভিডিও এডিট করে কুরুচিপূর্ণ লেখা ও অশ্লীল ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। গত ১৯ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকার সময় পুনরায় উক্ত আইডিগুলো থেকে অপপ্রচার চালিয়ে তার মান-সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়।
​শ্রমিক নেতার বক্তব্য:
শরিফুল ইসলাম জানান, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই কাজ করছে। এতে তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি জানমালেরও ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ভবিষ্যতে আইনি ব্যবস্থা গ্রহণের স্বার্থে তিনি বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছেন।
শ্রীপুর থানা পুলিশ সাধারণ ডায়েরিটি (জিডি নং: ১৪৯৬) গ্রহণ করেছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ এবং সংশ্লিষ্ট ডিউটি অফিসার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মাজহারুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park