1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে জমি দখলের চেষ্টায় গাছ-বাঁশ কাটার অভিযোগ, ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি দখলের চেষ্টায় গাছপালা ও বাঁশঝাড় কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোল্লা নবাব আলী (৫৩) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নবাব আলী দীর্ঘ প্রায় ২০ বছর ধরে শৈলাট নতুন বাজার সংলগ্ন এলাকায় প্রায় ৪ বিঘা জমি ক্রয় করে গাছপালা ও বাঁশঝাড় রোপণ করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি অভিযুক্তরা ওই জমির গাছপালা কেটে নেওয়ার চেষ্টা এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।

গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে গাছ ও বাঁশ কাটতে শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে একইদিন রাতে পুনরায় অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে জমি থেকে প্রায় ৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশঝাড় কেটে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর কেয়ারটেকার বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান।

ভুক্তভোগী অসুস্থ থাকায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান। তিনি ঘটনার সাক্ষী ও প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park