1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে প্রয়াত বিএনপি নেতা কাজী খাঁনের স্বরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মোঃ ফরহাদ, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নেতা মরহুম এ্যাড. কাজী খাঁনের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৩ জুলাই বিকেল ৩টায় শ্রীপুর উপজেলা সদরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় মরহুম কাজী খাঁন এর অফিসে এ স্বরণ সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির সরকার এর সভাপত্বিতে ও পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এ্যাড. রাজিবুল আলম ব্যাপারীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তাছাড়াও উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব মো: খাইরুল কবির মন্ডল আজাদ,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন বেপারী , পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বেপারী ,যুগ্ন আহ্বায়ক এ্যাড. আহসান কবির, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা,
আফাজ উদ্দিন মোল্লা,মো: বিল্লাল হোসেন,আমগীর হোসেন, সাবেক ছাত্র নেতা আরাফাত ব্যাপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, ছাত্র নেতা মজিবউদ্দিনসগির সহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ বাচ্চু প্রয়াত পৌর বিএনপি নেতা কাজী খাঁন ও শহিদুল্লাহ শহীদ,জাসাস নেতা সোহেল মন্ডল,ছাত্র নেতা রাজিব মন্ডল ও যুবদল নেতা মিলন সহ সকল প্রয়াত নেতাদের বিদেহি আত্নার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বেপারী প্রয়াত পৌর বিএনপি নেতা কাজী খানের বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন ও তার আত্নার মাগফেরাত কামনা করেন। তাছাড়া মরহুম কাজী খানের ব্যবহৃত অফিসটি বিএনপির সাংগঠনিক কাজের জন্য উন্মুক্ত ঘোষনা করেন।

আলোচনা সভা শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park