1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দিনাজপুরের বিরামপুরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রি: আটক ২,পলাতক ২”

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত

মো: রুবেল বাবু শুভ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় গরুর মাংস বিক্রি নিয়ে জনমনে তীব্র কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগ উঠায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়,১০ এপ্রিল ২০২৬, আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার জোয়াল কামড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ক্রেতারা অভিযোগ করেন, বিক্রিত গরুর মাংস থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং সেটি মরা গরুর মাংস হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। জানা যায়,পায়ে সমস্যাগ্রস্ত একটি গরু ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরে সেই গরুর মাংস বাজারে বিক্রি করা হলে বিষয়টি নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। অভিযুক্ত ও আটক পলাতকের বিষয়ে জানা যায়,
আজিম (পিতা: নেহাল) রাতুল (পিতা: রউফ) আটক:হয়েছেন,আব্দুল হাকিম (পিতা: ইমান) মোঃ মামুন (পিতা: মোঃ রেজাউল) সকলের বাড়ি জোয়াল কামড়া গ্রামে। প্রশাসনের পদক্ষেপ
খবর পেয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে থানায় নিয়ে যায়।
আইনগত ব্যবস্থা পুলিশ জানায়,মাংসের নমুনা পরীক্ষা এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে সতর্কতা- এ ঘটনায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি ও জোরদারের আশ্বাস দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park