1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরের শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ৫ লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ ফরহাদ‍ঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় মালিকের অনুপস্থিতিতে একটি জমি দখলের উদ্দেশ্যে প্রায় ৫ লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জমির মালিক মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-৯ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- তালতলী গ্রামের মোঃ খালেক (৫০), নিয়াজ উদ্দিন (৬০) এবং শফিকুল (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবির বাড়ী গ্রামের বাসিন্দা মোঃ কামাল উদ্দিন শ্রীপুরের তালতলী গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেন। বর্তমানে তিনি সপরিবারে ভালুকায় বসবাস করায় বাড়িটি দেখাশোনার জন্য কেউ ছিল না। এই সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার জমিটি জবরদখলের চেষ্টা করে আসছিল। কামাল উদ্দিন বিষয়টি জানতে পেরে তাদের বাধা দিলে তারা বিভিন্ন সময়ে হুমকি-ধমকি প্রদান করে।
অভিযোগে আরও বলা হয়, গত ৮ জুলাই, ২০২৫ তারিখে সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ধারালো দা, কুড়াল, করাত ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামাল উদ্দিনের জমিতে অনধিকার প্রবেশ করে। এরপর তারা জমির সীমানায় থাকা প্রায় ১৪-১৫টি বড় আকাশী গাছ কেটে ফেলে। কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। গাছগুলো কাটার পর তারা একটি গাড়িতে করে সেগুলো সরিয়ে ফেলে।
ভুক্তভোগী কামাল উদ্দিন জানান, “খবর পেয়ে আমি সেদিন বিকেলে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে গাছ কাটার আলামত দেখতে পেলেও অভিযুক্তদের পাইনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এসে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে বিবাদীদের যোগাযোগ করলে বিবাদীরা বলেন আমরা টাকা পাবো ৩৫ হাজার সেই ভিত্তিতেই গাছ আমরা কেটে এনেছি

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park