1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর বাড়িতে ঢুকে হামলা, মারধর এবং নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।
২৭শে মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মেহেদী হাসান রিফাত বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে লোহাগাছ এলাকার বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন- মো. ছফুর উদ্দিন, মো. মেহেদী হাসান ছাহাদ, মো. মিয়ার উদ্দিন, মো. শামিম সরকার, মো. সিনহাদ, মো. সাবিবর মন্ডল, মো. জাহিদ হাসান জুলহাস এবং মো. মারুফ প্রধান। এছাড়া আরও অজ্ঞাতনামা ১০/১২ জনকে এই হামলায় অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লোহাগাছ এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে রিফাত প্রায় ৩ মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। বিবাদীরা দীর্ঘদিন ধরে তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ২৭শে মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রিফাতের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। চাঁদা দিতে অস্বীকার করায় হামলাকারীরা রিফাতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলাকারীরা রিফাতের পকেট থেকে একটি স্মার্টফোন এবং নগদ ১৫,৭০০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া বিবাদীরা বসতবাড়ির গেট ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. ছফুর উদ্দিন বলেন, “আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্ব শত্রুতার জেরে আমাদের ফাঁসাতে তারা নিজেরা এসব ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।”

শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির আহমদ বলেন এ বিষয়টি তদন্ত করছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park