1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম), মেঘনা প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে পলিথিন ব্যবহার, ফুটপাত দখল করে দোকানদারি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন মেঘনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। অভিযানকালে তাকে সহায়তা করেন মেঘনা থানা পুলিশের একটি চৌকস দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৬ (ক) ধারায় বাজারের একটি দোকানে পলিথিন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ওই দোকানসহ বিভিন্ন ধারায় প্রতিটি দোকানকে ১ হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং রাস্তার পাশে যত্রতত্র অটোরিকশা পার্কিং না করার জন্য চালকদের সতর্ক করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন বলেন, “পরিবেশ রক্ষা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতেই আমাদের এই অভিযান পরিচালনা করা। নিয়মিত এ ধরনের অভিযান চলবে। তাছাড়া জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park