1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে শিমুলিয়া ইউনিয়নের চৌকিদার ইমরানের বিরুদ্ধে লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধিঃ যশোরে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের চৌকিদার ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার অভিযোগ তুলে বুধবার (১০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি।
ঝিকরগাছা উপজেলার দোশতিনা গ্রামের কোমর আলীর ছেলে খায়রুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করেন, শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা পূর্বপাড়া গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে চৌকিদার ইমরান বিগত আওয়ামী লীগ শাসনামলে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং অস্ত্র নিয়ে চলাফেরা করতেন।লিখিত অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে দোশতিনা বাজারে ইমরান তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে খায়রুল ইসলামের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম হাত ভেঙে যায়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। ঘটনার ডাক্তারি সনদপত্র অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
খায়রুল ইসলামের দাবি করেন, সে সময় রাজনৈতিক কারণে এবং প্রাণনাশের হুমকির মুখে তিনি থানায় অভিযোগ করতে পারেননি। বর্তমানে অভিযুক্ত চৌকিদার ইমরান পলাতক থাকলেও পুনরায় চাকরিতে যোগদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ অবস্থায় অভিযুক্ত ইমরানকে শিমুলিয়া ইউনিয়নের চৌকিদার পদে বহাল না রাখার জন্য উপজেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন- অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park