1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় ঝুঁকিপূর্ণ সেতুর নিচে বাল্কহেড চলাচল, অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) মেঘনা প্রতিনিধিঃ-কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা মধ্যপাড়ার একটি পুরোনো সেতুর নিচ দিয়ে বালু বোঝাই বাল্কহেড চলাচলের সময় আটকে যায়। দীর্ঘদিন ধরে এমন ভারী নৌযান চলাচলের ফলে সেতুটির কয়েকটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (০৯ জুলাই) সকালে ফের এ ধরনের একটি বাল্কহেড আটকে গেলে তা স্থানীয়দের নজরে আসে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্কহেডটি জব্দ করে। জরিমানার অর্থ সঙ্গে না থাকায় তাৎক্ষণিকভাবে তা আদায় সম্ভব হয়নি। বিকেলে বাল্কহেড মালিক নির্ধারিত অর্থ পরিশোধ করলে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেঘনা থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

জানা যায়, অভিযুক্ত সাগর হোসেনকে সরকারি স্থাপনায় ক্ষতিসাধনের অভিযোগে জরিমানা করা হয়। পাশাপাশি তাকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নেওয়া হয়। সাগরের ভাষ্য অনুযায়ী, বাল্কহেডটি নরসিংদীর মরিচাঘাট এলাকা থেকে মেঘনার শিবনগর কবরস্থানের দিকে যাচ্ছিল। প্রায় ৬০ ফুট দৈর্ঘ্যের ব্রিজটির নিচ দিয়ে চলাচলের সময় বাল্কহেডটি আটকে পড়ে, এতে সেতুর নিচের অংশে আরও ক্ষতি হয়।

ভাওরখোলা গ্রামের স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এই ব্রিজের পিলার আগে থেকেই দুর্বল হয়ে পড়েছে। বেশ কয়েক বছর ধরে এর নিচ দিয়ে ইট, বালু ও সিমেন্ট বোঝাই ট্রলার চলাচল করে আসছে। একাধিকবার ধাক্কায় পিলার ক্ষতিগ্রস্ত হয়, এতে বর্তমানে সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এছাড়াও, সেতুটি সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ব্রিজের নিচ দিয়ে সকল ধরনের ভারী ট্রলার ও বাল্কহেড চলাচল স্থায়ীভাবে বন্ধ করার দাবিও জানিয়েছেন তারা।

ভ্রাম্যমাণ আদালত শেষে লুৎফুন নাহার শারমীন দৈনিক ঐশী বাংলাকে জানান, সরকারি স্থাপনার ক্ষতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নিয়ম লঙ্ঘন করে বারবার সেতুর নিচ দিয়ে ভারী যান চলাচল চলতে পারে না। আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছি এবং ভবিষ্যতে এই ব্রিজের নিচ দিয়ে যে কোনো বড় ধরনের মালবাহী নৌযান চলাচল করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park