1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে অন্যায়ের প্রতিবাদ করায় বিল্লাল কে কুপিয়ে ও পিটিয়ে জখম- প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে চিহ্নিত একদল সন্ত্রাসীর অন্যায়ের প্রতিবাদ করায় মো. বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এসময় তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা।
শুক্রবার (৬ মার্চ) বিকল ৫:৩০ ঘটিকার সময় মাধখলা পূর্ব পাড়া এলাকায় শামীমের দোকানের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত বিল্লাল হোসেন ওই এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন মাধখলা মোড় থেকে নিজ বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। অভিযুক্তরা হলো— ইমন (২৬), তারেক (২৫), নাইম (২৫), রফিকুল (৪০), ওয়াদুদ (৪০), রিমন (২৪), দুলাল মিয়া (৫৫), রনি (২৬) ও মোহাম্মদ (২২)। এছাড়া আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই হামলায় অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদীগণ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিল্লাল হোসেন এসব অন্যায় কাজের প্রতিবাদ করায় তারা দীর্ঘ এক বছর ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবারের এই পরিকল্পিত হামলা চালানো হয়।
আহত বিল্লাল হোসেন বলেন বিবাদীরা এলাকায় মাস্তানি ও চাঁদাবাজি করে বেড়ায়। আমি শুধু তাদের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, এটাই ছিল আমার অপরাধ। ওরা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি প্রশাসনের কাছে এই চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিশেষ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park