1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে প্রবাসীর আয়ের ৬০ লাখ টাকা আত্মসাৎ: ফেরত চাওয়ায় দম্পতিকে পিটিয়ে জখম

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামে প্রবাসীর কষ্টার্জিত টাকা আত্মসাৎ এবং সেই টাকা ফেরত চাওয়ায় এক দম্পতিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ফেরদৌসী আক্তার বাদী হয়ে ৬ জন নামীয় এবং অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চাওবন গ্রামের রুস্তম আলীর মেয়ে ফেরদৌসী আক্তারের স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন তিনি তার উপার্জিত আনুমানিক ৬০ লক্ষ টাকা বড় ভাই আঃ মালেক ও মোতালেব সরকারের কাছে পাঠাতেন। কিন্তু ওই টাকা দিয়ে ভাইয়েরা প্রবাসীর নামে কোনো সম্পদ না করে নিজেদের নামে জমি ক্রয় করেন।
দুই বছর আগে দেশে ফিরে ওই প্রবাসী তার টাকার হিসাব এবং জমাকৃত অর্থ ফেরত চাইলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর থেকেই বিবাদীরা ওই দম্পতিকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
ভুক্তভোগী ফেরদৌসী আক্তার জানান, আজ ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০টার সময় পূর্ব পরিকল্পিতভাবে সাখাওয়াত হোসেন (৩০), মোতালেব সরকার (৬০), আঃ মালেক (৬৫), ফারুক সরকার (৩৫) সহ অন্যান্যরা লাঠি, লোহার রড ও দা নিয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে।এলোপাথাড়ি মারধর করে।
এ বিশেষ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park