1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে জমি জবরদখলের চেষ্টা ও সাইনবোর্ড ভাঙচুর

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকায় ক্রয়কৃত জমি জবরদখল, সীমানা প্রাচীর ও সাইনবোর্ড ভাঙচুর এবং মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মো. নাজমুস শাকির নামের এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী শাহীন মিয়া বাদী হয়ে শ্রীপুর থানা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী শাহীন মিয়া বিবাদী নাজমুস শাকির ও তার পিতা মো. নজরুল ইসলামের নিকট থেকে বিভিন্ন সময়ে তিনটি দলিলে (দলিল নং- ৭৯০১, ১৪৯৩৬ ও ৭৯০৮) মোট ৩১.৫০১ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের সময় বিবাদী শাকির নিজেই শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেছিলেন। ক্রয়ের পর থেকে শাহীন মিয়া জমিটি নিজ নামে নামজারি (খারিজ) করে সীমানা নির্ধারণপূর্বক শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী শাকির দীর্ঘদিন ধরে ওই জমি পুনরায় জবরদখলের উদ্দেশ্যে ষড়যন্ত্র করে আসছিলেন। স্থানীয়ভাবে সালিশি বৈঠক হলেও তিনি তা অমান্য করেন। ২৭

ফেব্রুয়ারি ৯টার দিকে শাকির ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা জমির সীমানা খুঁটি ও সাইনবোর্ড উপড়ে ফেলে প্রায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ক্ষয়ক্ষতি সাধন করেন।
জমির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মো. কাজল মিয়া ও মো. হবি বাধা দিতে গেলে বিবাদীরা তাদের গালিগালাজ ও মারধর করতে উদ্যত হয়। একপর্যায়ে বিবাদী শাকির হুমকি প্রদান করেন যে, পুনরায় জমিতে গেলে বা আইনি পদক্ষেপ নিলে মালিককে খুন করে জমিতে পুঁতে ফেলা হবে অথবা মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হবে।

অভিযোগকারী শাহীন মিয়া জানান,
আমি বৈধভাবে জমি ক্রয় করে ভোগদখল করছি। কিন্তু শাকির এখন ক্ষমতার দাপট দেখিয়ে আমার জমি দখলের চেষ্টা করছে। আমি ও আমার লোকজন এখন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নাছির আহমেদ বলেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park