
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ সাইফুল ইসলাম (শরীফ) শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর থানাধীন ৪৩ নং শ্রীপুর মৌজার এসএ দাগ ১২০৬ এবং আরএস দাগ ৬৪৫২ নম্বরের ৩৪ শতাংশ জমির বৈধ মালিক।
একই গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছেলে মো. মোতাহার হোসেন খান (৪৫) ও দেলোয়ার হোসেন খান (৪৮) তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা
১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে অভিযুক্ত দুইজনসহ অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি দা, লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন বাড়ির জমিতে অনধিকার প্রবেশ করে পুনরায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এবং
মারধর করা হয় ফলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন বলে অভিযোগ করেন।
এ ঘটনায় শ্রীপুর থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।