1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পঠিত

চট্টগ্রামের রাউজানে ইফতারে পর দুর্বৃত্তের গুলিতে মো. মুজিবুর রহমান (৫০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাউজান উপাজেলা পূর্বগুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অলিমিয়া হাটবাজারে মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে।

নিহত মুজিব ওই ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপি কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে দাবি করেছে তার পরিবার। তবে দলীয় সূত্রে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ইফতারের পর মুজিব দোকানে গিয়েছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তার কয়েক সেকেন্ড পর তাকে দোকানে দুটি এবং পরে রাস্তায় আরও একটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ‘আমার স্বামী আমাদের সঙ্গে ইফতার করেন। এরপর বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। ঘর থেকে বের হওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে তাকে গুলি করা হয়েছে বলে সংবাদ পাই। আমরা বাজারে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতের বড় ভাই আব্দুল আজিজ বলেন, ‘আমরা জানতে পেরেছি ইফতারের পূর্বে একটি চায়ের দোকানে তার সঙ্গে কিছু যুবকের বাকবিতণ্ডা হয়েছে। ধারণা করছি ঘটনাটি তারা ঘটিয়েছে। আমরা তিনটি গুলি শব্দ শুনেছিলাম।’

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় মুজিব নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরে তিনটি বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গুলির করার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।’

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. বেলায়েত হোসেন বলেন, ‘দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমি ঘটনাস্থলে আছি। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।’ সুত্রঃ আমাদের সময়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park