1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন।

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পঠিত

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নে
৪ নং ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন পুড়ে গেছে, কার্যালয়ের মূল ফটকের ও ব্যানার। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত তিনটা দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে কাওরাইদ ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসাইন প্রধান বলেন ১২ই ফেব্রুয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে জামায়াতের লোকজনে সাথে, আমি সহ আমাদের দালীয় কর্মীদের কথা কাটাকাটি হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। আমার ধারনা উক্ত ঘটনার জের ধরিয়া জামায়াতের লোকজন ঘটনা ঘটাইতে পারে।
তিনি আরো বলেন কার্যালয়ে থাকা বিএনপি’র মাননীয় চেয়ারম্যান- জনাব তারেক রহমান মহোদয় ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব- ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু সাহেব এর ছবি সংবলিত ব্যানার সহ কার্যালয়ে আংশিক অংশ পুড়াইয়া দেয়। এমনকি গলদাপাড়া বাজারের দক্ষিণ পাশে অবস্থিত আমার মৎস খামারের খাদ্যের ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে,বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে, আমাদের কার্যালয়ে সাথেই থাকা মুদি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে আগুন জ্বলিতেছে বিষয়টি দেখিতে পাই।
এ বিষয়ে
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)
মোহাম্মদ নাসির আহমদ বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি , অভিযোগ পেলে তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park