1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আড়াইহাজারে বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী আঙ্গুরের কর্মীরা রক্তাক্ত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮০ বার পঠিত

সিনিয়র রিপোর্টারঃ আড়াইহাজারে বিকেলে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান আঙ্গুরের নির্বাচনী গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সাতগ্রাম ইউনিয়নের পূর্ব ঘোষিত প্রচারণা শেষ করার পর ফেরার পথে দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও (সত্যমান্দী) এবং কালীবাড়ি বাজারে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রাজিব, দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম (তাজুল), সাধারণ সম্পাদক রতন, একই ইউনিয়নের বিএনপির সভাপতি মোশাররফ মেম্বার এবং পাল্লা এলাকার শুটার রনির নেতৃত্বে এই হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শহীদ মঞ্জুর স্টেডিয়ামে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে যাওয়ার সময় এই সহিংসতা চালায়। এই সহিংস হামলায় বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রায় ১০-১৫ জন নেতাকর্মী রক্তাক্ত জখম হয়েছেন এবং মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। আহতরা বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরবর্তীতে, বিএনপির সমাবেশ শেষ হওয়ার পর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রাজিব এবং তার ভাই, কেন্দ্রীয় জিসাসের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকনের নেতৃত্বে দুপ্তারা বাজারে আঙ্গুরের কর্মী মোঃ শফিকের ওপর পুনরায় হামলা চালানো হয়। হামলার সময় বাজারে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর সংবাদ সম্মেলন করেন। তিনি এই ঘটনার জড়িতদের গ্রেফতার এবং বিএনপির চিহ্নিত সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও নির্বাচনের পূর্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

স্থানীয়রা জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ও প্রশাসনের কাছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্রুত তৎপরতা দেখানোর আহ্বান জানানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে বিএনপির নেতৃত্বাধীন সহিংস কার্যকলাপ নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park