1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

পরানদহা বাজারে ভাড়া লাইসেন্স দিয়ে চড়া দামে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ, কৃষি বিভাগ জানেন না কিছু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার পরানদাহ বাজারে ভাড়া করা লাইসেন্স দিয়ে অবৈধভাবে চড়া মূল্যে সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
কৃষকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে এ ধরনে কারবার চালিয়ে গেলেও কৃষি বিভাগ কিছুই জানেন না।
জানা যায়, সাতক্ষীরা সদরের পরানদাহ বাজারের ৪ নং ওয়ার্ডে বৈধ সার ডিলার থাকলেও সম্পূর্ণ গায়ের জোরে অন্য ওয়ার্ড ডিলারের লাইসেন্স ভাড়া করে মোঃ ইবাদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি এই ব্যবসা দেদারসে চালিয়ে যাচ্ছেন। একই ঘরের ভিতরে
সার,ডিজেল,পেট্রোল,মবিল,খৈল,মাছের খাবার, পশু- পাখির খাবার,মানুষের খাবার, ঔষধ, সিমেন্ট, রাসায়নিকদ্রব্যসহ বিভিন্ন খাদ্য সামগ্রী,গ্যাস সিলিন্ডার বিক্রির নিয়ম না থাকলেও তিনি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যথারীতি
তা চালিয়ে যাচ্ছেন।

অনুসন্ধানকালে একাধিক কৃষক জানান, ইবাদুলের দোকানে সার, ফসলের ঔষধ, ডিজেল সহ যাবতীয় খাদ্য সামগ্রী জিনিসপত্র এক জায়গায় পাওয়া যায়। আমরা এখান থেকে বাকিতে ক্রয় করে থাকি যার কারনে দাম একটু বেশি নিয়ে থাকে।

এঘটনায় অভিযুক্ত ইবাদুলের নিকট জানতে চাইলে তিনি বলেন,সরকারী বরাদ্দ কম থাকায় অন্য জায়গা থেকে সার এনে চাষিদের দিতে হচ্ছে,তাই দাম একটু বেশি নিচ্ছি। একই ঘরে খাদ্যসামগ্রী ও রাসায়নিক দ্রব্য বিক্রি করার নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে সংবাদকর্মীদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন।

বিষয়টি জানতে, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্ধা রানী গোলদার বলেন, আমি শিবপুর ইউনিয়নে সদ্য দায়িত্ব নিয়েছি। ইবাদুলের ব্যাপারে খোজখবর নিয়ে আইনগত ব্যাবস্থা নিবো।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন বলেন, এমন ঘটনায় এর আগেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সে আবারও একই কাজ করছে, উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি জানিয়েছি, তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হবে বলে স্যার জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park