1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে ভাড়াটিয়ার বাসায় চুরি: নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ খোয়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক ভাড়াটিয়ার ফ্ল্যাট থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ল্যাপটপসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জুলাই ২০২৫) সন্ধ্যার দিকে উপজেলার জৈনাবাজার (কলেজপাড়া) এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ তাহসিন রেজা রাতুল (২৯) শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি ও তার স্ত্রী উভয়েই চাকরি করেন এবং ঘটনাস্থলে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে স্ত্রী বাসায় না থাকায় তিনি তালা দিয়ে বাইরে যান। এরপর মাগরিবের নামাজ আদায় শেষে রাত ৭টা ২০ মিনিটে বাসায় ফিরে এসে দেখতে পান দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছড়ানো ছিটানো।

ভুক্তভোগীর দাবি, ঘরের ভিতরে থাকা কাঁধের ব্যাগ থেকে ১০,০০০/- টাকা, টেবিলের উপর থেকে একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ (মূল্য আনুমানিক ৪০,০০০/- টাকা), ড্রয়ারের ভিতর থেকে স্ত্রীর ব্যবহৃত ৮ আনার স্বর্ণের চেইনসহ ডায়মন্ড লকেট (মূল্য প্রায় ১,০০,০০০/- টাকা), ৩ আনার একটি স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা) এবং ঘরের অন্যান্য মালামালসহ প্রায় ২,২০,০০০/- টাকার সম্পদ চুরি হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে যে, উক্ত ফ্ল্যাটে বা ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, ফলে চোর শনাক্তকরণে জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, “আমরা অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেশাদার চোরেরাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।”

ভুক্তভোগী পরিবার চুরিকৃত মালামাল উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park