1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরায় ডব্লিউএফপি’র অর্থায়নে সুশীলণের বাস্তবায়নে সড়ক নির্মানে এলাকার মানুষের সীমাহীন দুর্ভোগ লাঘব

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার মানুষের যাতায়াতের কলিমাখালীর একমাত্র রাস্তাটি সীমাহীন জনদুর্ভোগের কারণ হলেও এবার লাঘব হতে চলেছে। একমাত্র যোগাযোগের এই রাস্তাটি সংস্কার করার দাবী দীর্ঘদিনের তবে এবার তা পূরণ হওয়ায় এলাকাবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত।

সরেজমিনে জানাযায়,সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র অর্থায়নে নির্মাণাধীন
শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত সড়ক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহা এন্টারপ্রাইজ এবং বেসরকারি এনজিও ‘সুশীলন’এর বাস্তবায়নে রাস্তার কাজটি হওয়ায় স্থানীয়রা অনেক খুশি।
এলাকার অবসারপ্রপ্ত শিক্ষক লুৎফর রহমান, ব্রদেব মন্ডল,আবু সাইদ,আকিমুদ্দীন,মহাদেব বলেন,শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত হওয়ায় আমরা ঠিকাদারের নিকট থেকে শতভাগ কাজ বুঝে নিতে পারছি।
আমাদের কলিমাখালি,কালিকাপুর, কাঁকড়া বুনিয়,নছিমাবাদ,বালিয়াখালিসহ কয়েক গ্রামের হাজার, হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এইটা,কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে চলারও অবস্থায় ছিলো না। বর্ষা মৌসুমে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বৃদ্ধ মানুষ বাহিরে বের হতে পারতো না।কেউ অসুস্থ হলে সময়মত হাসপাতালে নেওয়া সম্ভব হতো না ফলে সময়মত চিকিৎসা করতে না পারায় অনেকের মৃত্যুবরণ করতে হয়েছে। গত কয়েক দিন আগেও একজনকে সময়মত হাসপাতালে নিতে না পারায় সে মৃত্যুবরণ করেছে। আমরা এই রাস্তাটি সংস্কার করার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছি। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও সুশীলন এনজিও-র বাস্তবায়নে রাস্তাটির ইটের সলিং হওয়ায় আমাদের দীর্ঘদিনে সীমাহীন দুর্ভোগ লাঘব হতে চলেছে। আমরা এলাকাবাসী সার্বক্ষণিক দেখে শতভাগ কাজ বুঝে নিচ্ছি,কাজের মান নিয়ে আমাদের কোন প্রকার অভিযোগ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, কলিমাখালী ৭৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লুৎফর রহমান মাস্টারের বাড়ি পর্যন্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনবান্ধব সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ৪৬ লাখ ২৫ হাজার ৬৫ টাকা ব্যয়ে ৭২০ মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি শ্রীউলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাস্তবায়িত হলেও এতে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও এলজিইডি।
আশাশুনি উপজেলা এলজিইডি প্রকৌশলী অনিন্দ্য দেব বলেন, এটি ডব্লিউএফপি’ প্রকল্প—এলজিইডির দায়িত্ব শুধু কাজের মান তদারকি করা আমার অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছে সিডিউল মেনে ঠিকাদার কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, আমি এলাকায় গিয়ে দেখেছি কাজের মান নিয়ে এলাকাবাসীদের কোন অভিযোগ নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park