1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে জমি দখলের অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ ​গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে আদালতের ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের জানমালের নিরাপত্তা এবং পৈত্রিক ভূমি রক্ষার দাবি জানিয়েছেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নূরজাহান আক্তার, শাহিনুর আক্তার ও আলমগীর হোসেন জানান, মাওনা মৌজার এস.এ খতিয়ান নং ১৮২৪ এবং আর.এস ৬০৯-এর অন্তর্ভুক্ত এস.এ ৯১৪ ও আর.এস ৫৬৪৬ দাগে মোট ৪৬ শতাংশ জমির মধ্যে ১৭.৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে।
​উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় আদালত সেখানে ১৪৫ ধারা (স্থিতাবস্থা) জারি করেন। কিন্তু অভিযুক্ত মফিজ উদ্দিন, জসীমউদ্দীন, কিবুর হোসেন ও রোকনুজ্জামান আইনের তোয়াক্কা না করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

​ভুক্তভোগীদের অভিযোগ, জমিতে অবৈধ নির্মাণ কাজের বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে বারবার অবহিত করা হলেও পুলিশ দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো অভিযুক্তরা প্রকাশ্য দিবালোকে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে এবং বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেভাবে দখল উৎসব চলছে, তাতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আমাদের ভূমি রক্ষা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে নির্মাণ কাজ বন্ধের জোর দাবি জানাচ্ছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park