1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

জামায়াত আমির যশোর আসছেন মঙ্গলবার, সমাবেশে তিন লাখ জনসমাগমের প্রত্যাশা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসাবে যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তিনি বক্তব্য দিবেন। জামায়াতের আমিরের আগমন উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। রোববার দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল প্রত্যাশা করেন, জনসভায় প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে জামায়াতের আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিবেন। জনগণের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে যশোরের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন। ফলে জনসভা জনসমুদ্রে রূপ নেবে। জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোর অবিভক্ত প্রথম জেলা হিসাবে বিভাগ হওয়ার দাবিদার। দীর্ঘদিন ধরে যশোরের দুঃখখ্যাত ভবদহ সমস্যা সমাধানে জামায়াতে আমীরের কাছে দাবি জানাবো। যশোরে উন্নতমানের হাসপাতাল ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের দাবি উঠাবো। সবমিলিয়ে যশোরের উন্নয়নে জামায়াতে আমীরের পরিকল্পনার কথা জানাবেন এই জনসভাবেশে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল গোলাম কুদ্দুস, রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজা প্রমুখ। এদিকে, জামায়াতে আমীরের আগমন ঘিরে কয়েক দিন থেকে কেন্দ্রীয় ঈদগা মাঠ সাজসজ্জার কাজ চলছে। এই আয়োজনকে সফল করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা নেতাদের বৈঠকসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে আমিরের ছবি সম্বলিত বিলবোর্ড। এদিকে, সাংবাদিকদের নির্বাচনী প্রচার প্রচারণায় কোন বাধাগ্রস্ত হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক গোলাম রসুল অভিযোগ করে বলেন- নির্বাচনী প্রচারণা চলাকালে বিভিন্ন এলাকায় জামায়াতের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে এ ধরনের অপ্রীতিকর ঘটনার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে যশোর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, যশোরে বর্তমানে কিছু সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে। তারা আগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংঘবদ্ধ সন্ত্রাসী হিসেবে কাজ করত, এখন অন্য একটি রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় থেকে একই ধরনের কার্যক্রম চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, এসব সন্ত্রাসী জামায়াতের নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে এবং নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, জেলা দপ্তর সম্পাদক নূর-ই আলী নুর আল মামুন, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, কর্মপরিষদের সদস্য আবুল হাশিম রেজা, যশোর শহর ভারপ্রাপ্ত আমির ইসমাইল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park