1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

তালার কপোতাক্ষ নদীর প্রতীরক্ষা স্লোপ বাঁধ নির্মাণ কার্যক্রমে জনমনে ফিরেছে স্বস্তি

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২১১ বার পঠিত

এম ইদ্রিস আলী,স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার জেলার তালা উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবী এবার পুরণ হতে চলেছে। তালার মেলা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদীর ভাঙ্গন এলাকায় জলাবদ্ধতা নিষ্কাশন প্রকল্পের আওতায় স্লোপ প্রতীরক্ষা বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কতৃক বাঁধের শ্লোভ নির্মাণ প্রকল্পে-র ব্লক তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই বাঁধ নির্মাণ হলে কপোতাক্ষের ভাঙ্গন তীরবর্তী মানুষের দুঃখ- দূর্দশা লাঘব হবে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২০২৫ সালের ৬ নভেম্বর প্রতীরক্ষা বাঁধ নির্মাণের জন্য ব্লক তৈরির কাজ শুরু হয়েছে। ৩ কোটি ৪৭ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের আওতায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং নদীর স্লোপ প্রতিরক্ষা নির্মাণের কাজটি করছে। ২০২৬ সালের জুন মাসে কাজটি শেষ করবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ভুক্তভোগী এলাকার স্বাধন মন্ডল, রফিকুল ইসলাম, নুরুল আমিন, রহিমা বেগম, কামরুল ইসলাম, রাশিদুল ইসলামসহ অনেকে জানান আমরা কপোতাক্ষ তীরবর্তী এলাকায় বসবাস করি। মাঝিয়াড়া মোড় থেকে মেলা বাজার পর্যন্ত নদীরবাঁধ ভেঙ্গে দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, তালা বাজারে যাতায়াতের সহজ মাধ্যম এটা। কিন্তু এখন আমাদের প্রায় ২ কিঃ মিঃ রাস্তা ঘুরে তারপর তালা উপজেলা শহরে যেতে হচ্ছে। এখন এই বাঁধের স্লোপ নির্মান হলে আমাদের অনেক উপকার হবে। বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় আমরা অনেক খুশি। কাজ অনেক ভালো হচ্ছে, আমরা পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানায়।

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, তালার মেলা বাজার কপোতাক্ষ নদীর তীরবর্তী এলাকাকে ভাঙ্গন থেকে রক্ষা করতে সিসি ব্লক ব্যবহার অত্যন্ত কার্যকরী হবে।
নদীর পাড় ভাঙ্গন রোধে এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণে কংক্রিট(সিসি) ব্লক ও জিওব্যাগ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নদীর তলদেশের মোটা বালি, পাথর ও সিমেন্টের মিশ্রণে তৈরি এই ব্লকগুলো পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী এবং ইটভাটার পোড়ানো ইটের তুলনায় সাশ্রয়ী। এগুলো মাটি ক্ষয় কমায় এবং পানির তীব্রস্রোতে নদীর পাড় রক্ষায় কাজ করে। বালু, সিমেন্ট ও পাথরের গুণগত মান যথাযথ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল মেনে ব্লক তৈরির কাজ করছে। আমার অফিসের কার্যসহকারী ইকরাম হোসেন সার্বক্ষনিক কাজ তদারকি করছে। আমিসহ উপবিভাগীয় প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী প্রতিনিয়ত ব্লক তৈরির কাজ সরজমিনে গিয়ে দেখছি কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই। এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোন বিল প্রদান হয়নি। কুয়েট ল্যাব টেস্ট হতে ম্যাটেরিয়ালস এর রেজাল্ট সঠিক পাওয়া গেছে। পরবর্তীতে ঢাকা থেকে টাস্কফোর্স টিম এসে ব্লক টেষ্ট করে গুণগত মান যথাযথ রয়েছে কিনা পরীক্ষা করে রিপোর্ট দিলে তার পর ঠিকাদার বিল পাবে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park