1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আড়াইহাজারে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পঠিত

মোঃ ইয়াছিন আরাফাত,সিনিয়র রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে নয়ন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নয়ন উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামের মোশাররফের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার পূর্ব আতাদী গ্রামে একটি ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত মেলায় ঝালমুড়ি বিক্রি করতে যান আতাদী গ্রামের মৃত মতি মোল্লার ছেলে ইমরান মোল্লা। এ সময় কোনো এক বিষয়কে কেন্দ্র করে নয়নের সঙ্গে ইমরান মোল্লার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইমরান মোল্লা ঝালমুড়ি তৈরির সময় ব্যবহৃত পেঁয়াজ-মরিচ কাটার ছুরি দিয়ে নয়নকে আঘাত করে। এতে নয়নের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান মোল্লা পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park