1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুর সাব-রেজিস্টার অফিসে ভুয়া খারিজে গেজেটভুক্ত জমি রেজিস্ট্রির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্টার অফিসে দায়িত্বপ্রাপ্ত ওমেদার কাজী জাহিদ হাসানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি গেজেটভুক্ত জমিতে ভুয়া খারিজ সৃষ্টি করে সেই খারিজের ভিত্তিতে অবৈধভাবে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

স্থানীয় একাধিক সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, সরকারি গেজেটে অন্তর্ভুক্ত এসব জমি আইনত হস্তান্তরযোগ্য নয়। অথচ নিয়ম লঙ্ঘন করে সংশ্লিষ্ট ওমেদার ভুয়া কাগজপত্র তৈরি ও যাচাই ছাড়াই রেজিস্ট্রির কার্যক্রম সম্পন্ন করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। এর বিনিময়ে তিনি মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, এ ধরনের অনিয়মের কারণে সরকারি সম্পদ বেহাত হয়ে যাচ্ছে এবং জমি সংক্রান্ত জটিলতা দিন দিন বাড়ছে। তারা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ওমেদার কাজী জাহিদ হাসানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন মহলের নির্দেশনা পেলে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন না হলে শ্রীপুরে ভূমি প্রশাসনের ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গাজীপুর জেলা রেজিস্টার মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তথ্য যাচাই-বাছাইয়ের পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park